ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক
সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইসিবি।
সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইসিবি।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে জুয়াড়ির কাছ থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির হোসেন। সেই তথ্য গোপন করার পাশাপাশি এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইসিসির সকল শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞার দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।
দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক পেসারকে দায়িত্ব দেয়ার পর তার সহকারী হিসেবে টিম নিয়েলসেনকে এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গিলেস্পির সহকারী হলেও নিয়েলসেনের পদের নাম ছিল হাই পারফরম্যান্সে লাল বলের কোচ। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অস্ট্রেলিয়া সফরের পর তা নবায়নের কথা ছিল।
হন্য হয়ে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। পাকিস্তানের উমর গুল, সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সঙ্গে আলোচনায় আছেন শন টেইটও। তবে টেইট ও গুলের মধ্যেই কেউ একজন বাংলাদেশের পেস বোলিং কোচ হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি গুলই হচ্ছেন বাংলাদেশের কোচ।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো দশ উইকেটে জিতল লিজেন্ডস অব রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ মেহেদী-শরিফুল ইসলামদের অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরিতে এই জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। ৯ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।
বল হাতে সানরাইজার্স হায়দরাবাদকে যেন একাই হারিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ১৭ রান খরচায় নিলেন চারটি উইকেট। এই পেসারের দাপটে মাত্র ১৫২ রানেই থামে হায়দরাবাদ। সাত উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স।
দুর্নীতির অভিযোগের তদন্তের পর নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এবার ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
তারকায় ঠাঁসা দল নিয়েও আইপিএলের এবারের আসরে হেরেই চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে। এদিকে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে শুভমান গিলের দল।
রহমতউল্লাহ আলীকে ফিরিয়ে শুরু করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরবর্তীতে মিনহাজুল আবেদিন সাব্বির, শরিফুল ইসলাম ও গোলাম কিবরিয়ার উইকেটও নিয়েছেন ডানহাতি অফ স্পিনার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ৮৮ রানে আটকে দেয়ায় বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক। ৬ ওভারে এক মেডেনসহ ৩৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩৬ বলের মাঝে ২০টি ডেলিভারিতেই কোনো রান দেননি তিনি।
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। তবে এখনও আইপিএলে খেলে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি কবে শেষ করবেন তা নিয়ে এখনও চারিদিকে জল্পনা কল্পনা। আগের মতো মারকুটে ব্যাটিংও করতে পারছেন না। তবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে বিভিন্ন পরামর্শ দিয়ে এখনও সহায়তা করছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচেই সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছিলেন মিরাজ। এবার বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান করে আবারও মোহামেডানের জয়ের নায়ক হয়েছেন তিনি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন তিনি।