জিশানের ৫২ বলের সেঞ্চুরির ম্যাচে ঢাকাকে জেতালেন আরিফুল
এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট বিভাগের ওপেনার জিশান আলম। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৫২ বলেই তুলে নিয়েছেন আসরের এবং নিজের প্রথম সেঞ্চুরি। তবে তার সেঞ্চুরির ম্যাচটিও জিততে পারেনি সিলেট। আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংসে বিশ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা বিভাগ। ম্যাচটি তারা জিতে নেয় ছয় উইকেটে।