১ বছর পর ওয়ানডে দলে রাবাদা, ফিরলেন বাভুমা-মিলার
আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দীর্ঘ এক বছর পর দলে ফিরেছেন তারকা পেসার কাগিসো রাবাদা। এ ছাড়া দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার কিউইনা মাফাকা।