বদলে গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট
ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার আশায় আরও বেশি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। ভারতের সঙ্গে পাকিস্তানকে নক আউটে তুলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বেোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটেও বড়সড় পরিবর্তন এনেছে আইসিসি।