১৬২.৫০ স্ট্রাইক রেটে নাইমের অপরাজিত ১০৪, জিতল প্রাইম ব্যাংক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে একশ চারের সঙ্গে পঞ্চাশটি ছক্কা মারতে চান নাইম শেখ। টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে এমন চ্যালেঞ্জ দিয়েছেন বাঁহাতি ওপেনার নিজেই। কদিন আগে ফেসবুকে এক পোষ্ট দিয়ে সবাইকে জানিয়েছেন তিনি। এমন পোষ্টের পরের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬৩ বলে করেছেন সেঞ্চুরি। আক্রমণাত্বক ব্যাটিংয়ে একশ ছোঁয়া নাইম ৫ ছক্কার সঙ্গে মেরেছেন ১১টি চার।