আইপিএলের সাথেই শুরু হবে পিএসএল, বিদেশি ক্রিকেটার নিয়ে শঙ্কা
যুদ্ধবিরতিতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ১৬ মে মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বিপরীতে একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। চলতি সপ্তাহের দিকে পিএসএল শুরু করতে নিজেদের কাজও এগিয়ে রাখছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।