ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলবেন না বুমরাহ
আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজকে সামনে রেখে দ্রুতই দল ঘোষণা করার কথা রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। তবে এর আগেই বড় এক ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। দলের প্রধান পেসার জসপ্রিত বুমরাহ জানিয়েছেন, তিনি সিরিজে তিনটির বেশি টেস্ট খেলতে পারবেন না।