ব্রুকের সেঞ্চুরি মিসের দিনে বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড
লিডসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ছয় রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের।