টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কা দলে ফিরলেন দাসুন শানাকা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কা দলে ফিরলেন দাসুন শানাকা।
১৩ মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য অনেকটা আচমকাই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। শ্রীলঙ্কায় রওনা দেয়ার আগে জাতীয় দলে জায়গা পাকা করার ইচ্ছার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট ইতিহাসে প্রথম জয় এলো অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে। ম্যাচের শেষ মুহূর্তে আকাশ দিপের বলে ব্রাইডন কার্সের ক্যাচটি তালুবন্দী করেন গিল নিজেই, নিশ্চিত করেন ৩৩৬ রানের বড় জয়। আগে কখনো এ মাঠে টেস্ট জেতেনি ভারত।
এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্টে নিখুঁত আম্পায়ারিং করে আলোচনায় এসেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে দ্বিতীয় টেস্টে ধারাবাহিক ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের দাপটে গ্রেনাডা টেস্ট চার দিনেই শেষ করল অস্ট্রেলিয়া। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে এক ম্যাচ হাতে রেখে সফরকারীরা ম্যাচ জেতে ১৩৩ রানের বড় ব্যবধানে। গ্রেনাডা টেস্ট জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হতো নতুন ইতিহাস।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেস বোলিংয়ে ৪ উইকেট নেয়া উইয়ান মুল্ডার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৪৭ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে নেতৃত্বের ভারটা পড়ে মুল্ডারের কাঁধে। অধিনায়ক হয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছেন অপরাজিত ২৬৪ রানে। মুল্ডারের ওমন ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৪ উইকেটে সাউথ আফ্রিকার রান ৪৬৫।
মারো না হয় মরো—ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস যুগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দর্শনটাই এমন। লাল বলের ক্রিকেট দেখতে আসা মানুষদের বিনোদন দিতে চাওয়া স্টোকসের ইংল্যান্ড ড্রয়ের জন্য খেলে। এমন কথা বারংবার প্রমাণ করেছেন ম্যাককালামের শিষ্যরা। এজবাস্টনেও ইংল্যান্ড জয়ের জন্যই খেলবে চতুর্থ দিন শেষে অবশ্য সেটা বলার সুযোগ ছিল না একদমই। ভারতকে হারাতে হলে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৫৩৬ রান করতে হতো ইংল্যান্ডকে, হাতে ছিল ৭ উইকেট। এমন সমীকরণ মেলানো প্রায় অসম্ভবই। এজবাস্টনে ড্র করার কাজটাও সহজ ছিল না ইংল্যান্ডের সামনে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে ২০২৬ সালে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। তবে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (পিএসএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়নরা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক দলের সঙ্গে চুক্তি করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আগামী ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথমবারের মতো খেলবেন সাকিব।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। দ্বিপাক্ষিকের পরিবর্তে আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শ্রীলঙ্কার ইনিংস প্রায় একাই টানছিলেন জানিথ লিয়ানাগে। শেষ ৬ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৫১ রান। এমন অবস্থায় বোলিং করতে এসে ৪৫তম ওভারে হাসান মাহমুদ খরচ করেন ১৪ রান। পরের ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র ১ রান।
দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান। কেশভ মহারাজের বদলি হিসেবে বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে আইএল টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।