জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন
জিম্বাবুয়ের মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ফিন অ্যালেন। ১৪ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজের আগে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার সময় পায়ের চোট পেয়েছেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ফলে এমএলসির প্লে-অফেও আর মাঠে নামতে পারবেন না এই ব্যাটার।