টি-টোয়েন্টি ট্রফি হাতে দেশে ফিরল বাংলাদেশ
গতকাল রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। শিরোপা জেতার পরদিনই দেশে ফিরেছে লিটন দাসের বাংলাদেশ। বিমান বন্দরে বেশ হাসিখুশি দেখা যায় লিটন-মেহেদী হাসান মিরাজদের।
গতকাল রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। শিরোপা জেতার পরদিনই দেশে ফিরেছে লিটন দাসের বাংলাদেশ। বিমান বন্দরে বেশ হাসিখুশি দেখা যায় লিটন-মেহেদী হাসান মিরাজদের।
ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।
দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার সকালে হোবার্ট হ্যারিকেনসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা। ৩.৩ ওভার হাতে রেখে পাওয়া জয়েই ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা।
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। ডানহাতি অফ স্পিনারের জায়গায় ক্যান্ডি ও ডাম্বুলায় খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজের শেষ ম্যাচে এসে মেহেদীকে একাদশে ফেরায়। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জিতে লিটন দাস জানালেন, কলম্বোর উইকেট বিবেচনায় তারা আগেই ঠিক করে রেখেছিলেন তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন মেহেদী।
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ছিল সমতায়। ফলে আর প্রেমাদাসায় শেষ ম্যাচে যে জিতবে তার হাতেই উঠবে সিরিজের শিরোপা। এমন অলিখিত ফাইনালেই শ্রীলঙ্কাকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের দল শেষ ম্যাচে জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিকোলাস পুরান। ২৯ বছর বয়সি উইকেটকিপার ব্যাটারের মতো হাঁটতে যাচ্ছেন আন্দ্রে রাসেলও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে হেরে সেই আশা শেষ হয়ে যায়। তেমনি টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে লিটন দাসের দল। শঙ্কা ছিল ওয়ানডে সিরিজের মতোই পরিণতি বরণ করতে হয় কিনা বাংলাদেশকে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন জসপ্রিত বুমরাহ-শুভমান গিলরা। ভারত না আসা ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য দেশের বাইরে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।