রংপুরের অনিক-মিমের হাফ সেঞ্চুরি, ময়মনসিংহের হয়ে মাহফিজুলের ৭০
২৮ তম জাতীয় ক্রিকেট লিগের শুরুটা ভালো হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের। ঢাকার বিপক্ষে অনিক সরকার ও মিম মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে স্বস্তি নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে রংপুর। আরেক ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগের ছন্দ ধরে রেখেছেন মাহফিজুল ইসলাম রবিন। তার ৭০ রানের ইনিংসে ভর করে প্রথম দিন শেষে স্বাগতিক সিলেটের বিপক্ষে ২৭৩ রান তুলেছে ময়মনসিংহ বিভাগ।