গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

টি-টোয়েন্টি চ্যালেঞ্জ
লুয়ান-ড্রে প্রিটোরিয়াস
লুয়ান-ড্রে প্রিটোরিয়াস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন দখলে ছিল ক্রিস গেইলের। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে এই অপরাজিত ঝড়ো ইনিংস খেলেছিলেন ইউনিভার্স বস খ্যাত এই ক্যারিবিয়ান ক্রিকেটার। সেদিন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ক্রিকেটের রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি।

এবার গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। তিনি ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এরপর আর থামাথামির কোনো নাম ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

এদিন ক্রিকেট সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্লুমফন্টেইনে ২৪ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি। এরপর সেঞ্চুরি ছুঁতে খেলেছেন মাত্র আর ১৬ বল। এরপর রানের গতি একটু কমে আসলেও দেড়শ তুলে নিতে ভুল করেননি প্রিটোরিয়াস। ৫৮ বলে ৩ অঙ্কের এই ম্যাজিগ ফিগারে পৌঁছান তিনি। ইনিংসের ৩ ওভার বাকি থাকতেই তার নামের পাশে ছিল ১৬৬ রান।

তখনই মনে হচ্ছিল আজ আর গেইলের রেকর্ড রক্ষা পাচ্ছে না। হয়েছেও তাই। পরের ১০ বলেই ১৮৮ রান করে ইতিহাসে নাম লেখান এই প্রোটিয়া ব্যাটার। রেকর্ড গড়া এই ইনিংস খেলার পথে ১৫টি চার ও ১৩টি ছক্কা মারেন প্রিটোরিয়াস। তবে ইনিংসে বেশি বল খেলার রেকর্ডে তিনি শীর্ষে জায়গা করে নিয়েছেন অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টইনিসের সঙ্গে।

একপ্রান্ত প্রিটোরিয়াস ঝড় তুললেও অন্যপ্রান্তে নিষ্প্রভ ছিল তার সতীর্থরা। তাদের কেউই ৩০ রানও করতে পারেননি। প্রিটোরিয়াসের ব্যাটে ভর করেই ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে টাইটান্স। একই দলের বিপক্ষে ২০২২ সালে তারা ৩ উইকেটে ২৭১ রান করেছিল। টাইটান্সের বিশাল সংগ্রহের জবাবে এবার ১৪৩ রানে গুটিয়ে গেছে নাইটস। ফলে ১২৪ রানের জয় পেয়েছে টাইটান্স।

আরো পড়ুন: