ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে শান্ত, হাসান-তানজিদের লম্বা লাফ
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডদের সামনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার পেসত্রয়ীর বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ অবশ্য দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি।