হংকং সিক্সেসে ভারতের অধিনায়ক ভুবনেশ্বর, দলে ক্রুনাল-নাটারাজন

হংকং সিক্সেস
ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হংকং সিক্সেসের এবারের আসরের জন্য ৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এবারের টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারত খেলবে পুল 'সি'তে। সেখানে তাদের সঙ্গে আছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

এর মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর ভারতের স্কোয়াডে ফিরলেন ভুবনেশ্বর। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২২৯ ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি ভারতের হয়ে ম্যাচে খেলেছিলেন ২০২২ সালে। এর মধ্যে ভারতের হয়ে ২১টি টেস্ট ও ১২১ টি ওয়ানডে খেলেছেন ভুবনেশ্বর। এর সঙ্গে ৮৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আইপিএলের সর্বশেষ দুই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ভুবনেশ্বর। গত মে মাসে গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলের ফাইনালে সাই সুদর্শন ও জেসন হোল্ডারের উইকেট নিয়ে বেঙ্গালুরুর আইপিএল ফাইনাল জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। এই ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জেতে বেঙ্গালুরু।

হংকং সিক্সেসের দলে সুযোগ পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলের পরিচিত মুখ। দলে আছেন ক্রুনাল পান্ডিয়া, শশাঙ্ক সিং, রাহুল তেওয়ারিয়া, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি ও থাঙ্গারাসু নাটারাজনের মতো ক্রিকেটার। এই টুর্নামেন্টে শক্তিশালী দল নিয়েই খেলতে নামছে ভারত।

হংকং সিক্সেসের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল। সবগুলো দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। পুল 'এ'তে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও হংকং। 'বি' পুলে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও স্কটল্যান্ড। আর 'সি' পুলে ভারতের সঙ্গী পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আর পুল 'ডি'তে রয়েছে সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও ওমান।

হংকং সিক্সেসের ভারতীয় দল-

ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, শশাঙ্ক সিং, রাহুল তেওয়াটিয়া, নিতীশ রানা, রাহুল ত্রিপাঠি ও টি নটরাজন।

আরো পড়ুন: