নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

সিরিজের ওয়ানডে অংশ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।

২১ এপ্রিল ঢাকায় থেকে চট্টগ্রামে যাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। তারপর ২৯ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই দুটি টি-টোয়েন্টি ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়। ৩০ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে দুই দল। ২ মে মিরপুরে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

ম্যাচতারিখভেন্যুসময়
প্রথম ওয়ানডে১৭ এপ্রিলমিরপুরদুপুর ২ টা
দ্বিতীয় ওয়ানডে২০ এপ্রিলমিরপুরদুপুর ২ টা
তৃতীয় ওয়ানডে২৩ এপ্রিলচট্টগ্রামদুপুর ২ টা
প্রথম টি-টোয়েন্টি২৭ এপ্রিলচট্টগ্রামসন্ধ্যা ৬ টা
দ্বিতীয় টি-টোয়েন্টি২৯ এপ্রিলচট্টগ্রামসন্ধ্যা ৬ টা
তৃৃতীয় টি-টোয়েন্টি২ মেমিরপুরদুপুর ২ টা

আরো পড়ুন: