পাকিস্তান ম্যাচে ফিরবেন অভিষেক, আশায় ভারত
টসের সময় অভিষেক শর্মার অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘ঠিক জানি না, আরও দু-একটি ম্যাচ লাগতে পারে (ফিরতে)…।’ তবে ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী জানালেন পাকিস্তান ম্যাচ দিয়েই ফিরতে পারেন ভারতের বাঁহাতি ওপেনার।
টসের সময় অভিষেক শর্মার অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘ঠিক জানি না, আরও দু-একটি ম্যাচ লাগতে পারে (ফিরতে)…।’ তবে ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী জানালেন পাকিস্তান ম্যাচ দিয়েই ফিরতে পারেন ভারতের বাঁহাতি ওপেনার।
ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে ইতালি। নেপালকে হারিয়ে ঐতিহাসিক এই সাফল্য তুলে নেয় দলটি। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেগ স্পিনার কৃশান কালুগামাগে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া ইতালি তাদের দ্বিতীয় ম্যাচেই পেয়েছে প্রথম জয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে দলটি। ১২৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১২.৪ ওভারেই।
কুশল মেন্ডিস, পবন রত্নায়েকের সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেলেন দাসুন শানাকাও। দুইশর বেশি রান তাড়ায় দাঁড়াতেই পারলেন না জাতিন্দার সিং, আমির কালিমরা। ধীরগতির ব্যাটিংয়ে মোহাম্মদ নাদিম হাফ সেঞ্চুরি করলেও সেটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগের দুর্দান্ত স্পিনে লক্ষ্যের আশেপাশেও যেতে পারল না ওমান। ১০৫ রানের জয়ে সুপার এইটের পথে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
লোকেশ বামের ঝড়ো ব্যাটিংয়ে অঘটনের শিকার হওয়ার খুব কাছেই ছিল ইংল্যান্ড। তবে স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে নেপালের হৃদয় ভেঙে জয় পায় ইংলিশরা। জয়ে বিশ্বকাপ শুরু হলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হোঁচট খেয়েছেন হ্যারি ব্রুকরা। সুপার এইটে যেতে স্কটল্যান্ড ও ইতালি বাঁধা পেরিয়ে যেতে হবে তাদের। নেপালের কাছে জিততে না পারলে কঠিন পরিস্থিতিতে পড়তেন বলে মনে করেন ব্রুক।
রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে দুটি সুপার ওভারে। যা ক্রিকেটের ইতিহাসেই বেশ বিরল। তবে এমন ম্যাচেই তর্ক বাধিয়ে দিয়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
ফিল্ডিংয়ের সময়ই চোট পেয়েছিলেন পল স্টার্লিং। হাঁটুর চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। তবে সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়তে হয় তাকে। চোট গুরুতর হলে দুই ম্যাচেই বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে স্টার্লিংয়ের। আইরিশ অধিনায়কের চোট খুব একটা সুবিধাজনক নয় এমন ইঙ্গিত দিয়েছেন গ্যারি উইলসন।
ফ্লাডলাইটে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই নামিবিয়ার। এমনকি নামিবিয়াতেও তাদের কোনো মাঠে নেই ফ্লাডলাইট। ফলে বিশ্বকাপে খেলতে এসে বড় বিপাকেই পড়েছে দেশটি। বিশেষ করে যে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ তারাই কেবল ফ্লাডলাইটে খেলার অভিজ্ঞতা পেয়েছেন।
আহমেদাবাদে সাউথ আফ্রিকা–আফগানিস্তান ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর সমান হয় ১৮৭ রান। শেষ ওভারে কাগিসো রাবাদার দুই নো বল ও এক ওয়াইড, সঙ্গে নুর আহমেদের ছক্কা, সব মিলিয়ে সুযোগ তৈরি হলেও জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান তুলতে পারেনি আফগানিস্তান। চতুর্থ বলে রানআউটে তাদের ইনিংস শেষ হয় ১৮৭ রানেই। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল শুধুমাত্র বাংলাদেশের জন্য ‘সম্মান’ আদায় করা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যু ঘিরে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের রেশ এখনো কাটেনি। ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হলেও মাঠের বাইরের কথার লড়াই থামছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর শুরু হয়েছে সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা। ক্রিকেটবিশ্বের নজর এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচের দিকে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এই ম্যাচে পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।