আঘাদের ‘অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম’ ধরে রাখতে বলছেন নাকভি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সিরিজ জয়ে দলের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও নিবেদনকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের মতে, এই সাফল্য পাকিস্তানের জন্য গর্বের।