গ্রিভসের বিশ্বরেকর্ডের পরও এগিয়ে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
সেঞ্চুরিয়ান শান মাসুদকে ফিরিয়ে জাস্টিন গ্রিভসের উল্লাস
সেঞ্চুরিয়ান শান মাসুদকে ফিরিয়ে জাস্টিন গ্রিভসের উল্লাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অফ স্টাম্পের বাইরের খুব বেশি ফুলার নয় আবার লেংথেও নয় জাস্টিন গ্রিভসের এমন এক ডেলিভারিতে ড্রাইভ করলেন শান মাসুদ। তবে ভুল লাইনে খেলার চেষ্টার খেসারত হিসেবে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শান মাসুদের পর মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আলী উসমান ও মোহাম্মদ আব্বাসকে ফেরালেন গ্রিভস।

টানা ৫ ওভারে রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার। গ্রিভসের ওমন বোলিংয়ের ফলে প্রথম ইনিংসে লিডের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ক্যারিবীয়দের বরং পিছিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত ৭ উইকেটে ১২৬ রান তোলায় ১৫৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যারিবীয়দের চেয়ে এগিয়েই রয়েছে পাকিস্তান।

ব্রায়ান লারা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন শান মাসুদ ও সালমান আলী আঘা। সকালের শুরুতেই ১৬৩ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন শান মাসুদ। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম পেয়েছেন সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সালমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সেঞ্চুরির পর শান মাসুদ ফিরলে ছন্দপতন হয় সফরকারীদের।

১০৯ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙার পাশাপাশি নিজের প্রথম উইকেটও নেন গ্রিভস। পরবর্তীতে ফিরিয়েছেন রিজওয়ান, আমির, উসমান ও আব্বাসকে। টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়েই পাকিস্তানের পাঁচ ব্যাটারকে ফেরান তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন গ্রিভস।

একটা সময় লিড নেওয়ার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ২৮৮ রানে থামতে হয় পাকিস্তানকে। ২৯ রানের লিড পেলেও দিন শেষে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। ১৫৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামবেন দুই পেসার কেমার রোচ ও শামার জোসেফ। পাকিস্তানের হয়ে আব্বাস তিনটি ও খুররম শাহজাদ দুইটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: