বাবর-শাহীনদের ৫০ লাখ রুপি করে জরিমানা করল পিসিবি
বেশীরভাগ সময় খেলার মাঠের বাইরের বিষয়েই শিরোনামে থাকে পাকিস্তান। বিশ্বকাপে খেলতে যাবে না, গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না- এমন রব তুলে শেষ অবদি ভারতের বিপক্ষে ম্যাচ সহ পুরো টুর্নামেন্টই খেলেছে তারা। বাজে পারফর্ম করে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এমন বাজে পারফরম্যান্সে ক্ষতিপূরণ দিতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের।