‘নিরাপত্তা শঙ্কা থাকলে পিএসএলে খেলবে না বাংলাদেশের কেউ’
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন নিরাপত্তা শঙ্কা থাকলে আসন্ন পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নেবেন না। ক্রিকবাজকে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি আরও জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেন বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ রয়েছে, তা খতিয়ে দেখবেন এবং পুরো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন।