পিএসএলে নাহিদ-শরিফুলের এনওসি'র মেয়াদ বাড়াল বিসিবি

পিএসএল
নাহিদ রানা ও শরিফুল ইসলাম, ফাইল ফটো
নাহিদ রানা ও শরিফুল ইসলাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান টুর্নামেন্টে তাদের ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধের ভিত্তিতেই এই মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়া হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে এক দিন বেশি পাকিস্তানে থাকতে পারবেন দুই ক্রিকেটার।

আগে দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী ১২ এপ্রিল পর্যন্ত তাদের থাকার অনুমতি ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য পেশোয়ার জালমির পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন।

বিসিবি আরও জানায়, এই দুই পেসার ১৪ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন। এরপর তারা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন এক দিনের সিরিজের প্রস্তুতি শুরু হবে।

এদিকে নাহিদ, শরিফুল বাড়তি সময়ের জন্যে পাকিস্তানে থাকলেও আজই দেশে ফিরে এসেছেন তানজিদ হাসান তামিম। দেশে ফিরে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

আরো পড়ুন: