মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিলো বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবারের বিপিএলের নিলামে প্রথম ডাকে তাঁর প্রতি কোনো দলের আগ্রহ না থাকাটা অনেককেই অবাক করেছে। নিলামের সময় মাহমুদউল্লাহ নিজেও টেলিভিশনে বিষয়টি দেখছিলেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ এক বলে এক রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। পেসার রিপন মণ্ডলের বিপক্ষে স্ট্রাইক প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি পেসারের ইয়র্কার ডেলিভারিতে মিড উইকেটে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। তবে গ্যাপ খুঁজে না পাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক বলে এক রান নিতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। একদিন পরই অবশ্য দৃশ্যপট বদলে ফেলে নিজের জাত চেনালেন মাহমুদউল্লাহ।
মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে স্কুপ করে চার মেরে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি পেসারের পরের বলেও একই শট খেলতে চেয়েছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক। মুস্তাফিজ অবশ্য এবার খানিকটা চতুরতার পরিচয় দিলেন। আগের বলটা খানিকটা শর্টে করলেও দ্বিতীয় বলটা বাঁহাতি পেসার করেছেন ফুলার লেংথে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। তবে নিলাম থেকে দল মেলেনি চলতি আসরের জন্য। যদিও টুর্নামেন্টের কয়েক ম্যাচ পেরিয়ে যাওয়ার পর বিপিএলে দল পেলেন মুনিম। সিলেটে চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ডানহাতি এই ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাত্তাই পায়নি ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে তানভির ইসলাম ও শরিফুল ইসলামের তোপে মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বাকি কাজটা সেরেছেন ব্যাটাররা। নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের দুইটিতে জয় তুলে নিয়েছে শেখ মেহেদীর দলটি।
সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম্যাচ, প্র্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে বিশ্বকাপের পরই সীমিত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। শান্ত স্বেচ্ছায় ছেড়ে দেন টেস্টের নেতৃত্বও। তবে বিসিবির অনুরোধে শান্ত আবারও টেস্টের নেতৃত্বে ফেরেন।
রংপুর রাইডার্সকে কাগজে কলমে এবারের বিপিএলের সেরা দল ধরা হচ্ছে। তবে তাদেরকে হারিয়ে দিয়েই চমক দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র ১৫৯ রান নিয়ে প্রথমে রংপুরের বিপক্ষে টাই করে রাজশাহী। এরপর সুপার ওভারে ৩ বলেই লক্ষ্য পেরিয়ে কাঙ্খিত জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে আইএল টি-টোয়েন্টির পুরো আসরে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্যের স্পষ্ট ছাপ রেখেছেন এই কাটার মাস্টার। নিয়মিত উইকেট নিয়ে দলটির অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছিলেন তিনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ উত্তেজনা জমিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ভালো শুরু পেলেও রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ টাই করে রংপুর। সুপার ওভারে আগে ব্যাট করে রংপুর মোটে তুলতে পেরেছে ৬ রান। এর মধ্যে রিপন বোল্ড করেন কাইল মেয়ার্সকে। আর শেষ বলে রান আউট হন খুশদিল শাহ। ৭ রানের লক্ষ্য ৩ বলেই পেরিয়ে যায় রাজশাহী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন রায়ান বার্ল। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের নিলাম থেকে দল পাননি বার্ল।