তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে সবচেয়ে অফফর্মে আছেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। অধিনায়ক ও সহ-অধিনায়কের ব্যাটে রান না থাকায় একের পর এক ম্যাচে প্রশ্ন উঠছে তাদের ফর্ম নিয়ে। তবু এই দু’জনের উপরেই আস্থা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা।
শেষ ২২ ইনিংসে ২৫১ রান, সংখ্যাটা খুব একটা স্বস্তির নয়। তবু নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্যকুমার যাদব। ধর্মশালায় ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, রান না পেলেও নিজের ব্যাটিং নিয়ে আতঙ্কে ভুগছেন না তিনি।
৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যারা জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে এমন সমীকরণের মুখে ছিল ভারত ও সাউথ আফ্রিকার সামনে। এমন ম্যাচেই প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। টস জিতে বোলিং করতে নেমে সাউথ আফ্রিকাকে ১১৭ রানেই অল আউট করে দেয় ভারত।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ফাফ ডু প্লেসি, মঈন আলীরা। তবে আগামী মৌসুমে তাদের দুজনের কাউকেই ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে না। আইপিএলের বাদ দিয়ে ওই সময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তারা দুজন। ডেভিড উইলি মনে করেন, দল পাওয়ার নিশ্চয়তা ও বেশি ম্যাচ খেলার সুযোগ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মঈন-ডু প্লেসিরা।
সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে সাউথ আফ্রিকার কাছে ভারতের ৫১ রানের বড় হারের পর আবারও আলোচনায় এসেছে সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ছন্দহীন ব্যাটিং। তবে এই সমালোচনার মাঝেও ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট দুজনের প্রতি পুরো আস্থা রেখেছেন। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই দুজনের অবস্থান পরিষ্কার করেছেন ডাচ এই কোচ।
বর্তমানে ভারতের টি–টোয়েন্টি দলে ফিনিশারের ভূমিকায় খেলছেন জিতেশ শর্মা। শুভমান গিল ওপেনিংয়ে ফিরতেই সাঞ্জু স্যামসনকে নেমে আসতে হয় নিচের দিকে, আর সেই অবস্থানে স্যামসনের রানও খুব বেশি চোখে পড়ার মতো নয়। বিপরীতে জিতেশ তার স্বাভাবিক জায়গাতেই আরও স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্যারি কারস্টেনকে পরামর্শ হিসেবে দায়িত্ব দিয়েছে নামিবিয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন সাউথ আফ্রিকার সাবেক এই ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নামিবিয়া।
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিজ্ঞ ও তরুণদের সম্মিলিত পারফরম্যান্সে সাফল্যের ছোঁয়া পেয়েছে ভারত। সিরিজসেরা নির্বাচিত হন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে সিরিজে আলো কাড়েন রুতুরাজ গায়কোয়াড় ও ইয়াশভি জয়সাওয়ালও।
টেস্ট ও টি-টোয়েন্টি দলে ভারতের নিয়মিত মুখ ইয়াসভি জয়সাওয়াল। তবে ওয়ানডেতে নিজের ছাপ রাখতে পারছিলেন না। তবে চতুর্থ ম্যাচেই নতুন করে নিজেকে চিনিয়েছেন ভারতের এই ওপেনার। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলেছেন ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস।
চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান গিল। যদিও তাকে নিয়েই টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা আশাবাদী ছিলেন গিলের ফেরার ব্যাপারে।
মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম। রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এমন বোলিংয়ের পর আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় দৌড়ে মনোনয়ন পেয়েছেন তাইজুল।