৬ বছর পর পাকিস্তানকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ
ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।