তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
আগেই জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আগামী বছর পিছিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। তবে কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে শেষ দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়াতে হয়েছে সাদিয়া ইসলাম-হাবিবা ইসলাম পিংকিদের। কক্সবাজারে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ৬ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১০ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে।
বাবর আজমের সঙ্গে বৈরি সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান আলী আঘা। পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের ওপর বাবর আজমের প্রভাবও তুলে ধরেছেন দলটির অধিনায়ক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও আশাবাদী তিনি।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে আটকে দেয়ার কাজটা করেছিলেন জারিন তাসনিম লাবণ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিলেন হাবিবা ইসলাম পিংকি। ডানহাতি পেসারের এমন বোলিংয়ে সফরকারীদের ৮০ রানে আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। লক্ষ্য তাড়ায় একপ্রান্ত আগলে রেখে ৩২ রানের ইনিংস খেললেন সুমাইয়া আক্তার সুবর্ণা।
মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম। রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এমন বোলিংয়ের পর আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় দৌড়ে মনোনয়ন পেয়েছেন তাইজুল।
বিপিএলের আগামী আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের। জাতীয় দলের বাইরে থাকা আরও বেশ কয়েক জন ক্রিকেটার দল পেয়েছেন বিপিএলে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের পুরো বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকায় ১২ জানুয়ারি পর্যন্ত তাদের এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
পাকিস্তানের অধিনায়ক ইমান নাসিরের সঙ্গে কমল খান, জোফিশান আয়াজ ও শাহার বানুর উইকেট নিয়েছিলেন জারিন তাসনিম লাবণ্য। ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৮৮ রানে আটকে দেয়ার কাজটা ভালোভাবেই করেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। জারিনের ওমন বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৩ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু স্বাগতিকদের।
আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। তবে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে। এই বিশ্ব আসরকে সামনে রেখে বিশ্বকাপের আগে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান।
সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে।