বৃষ্টি থামলেও পরিত্যক্ত নাহিদ-শরিফুলদের ম্যাচ

পিএসএল
পেশোয়ার জালমি
পেশোয়ার জালমি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টসের আগেই লাহোরে হানা দেয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক পরে বৃষ্টি থামলেও ম্যাচ খেলার জন্য মাঠ উপযোগী করে তুলতে পারেননি মাঠকর্মীরা। ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল টস। তবে ৭টা ২৩ মিনিটে আচমকা লাহোরে হানা দেয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হয়েছে। যদিও ৮ টা ১০ মিনিটে বৃষ্টি থামে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মাঠকর্মীরা ব্যস্ত হয়ে পড়েন মাঠের পরিচর্যা করতে।

মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠে প্রচুর পানি জমে যায়। মাঠকর্মীরা খেলার উপযুক্ত করে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটা পারেননি। সাড়ে ৮ টা থেকে ওভার কর্তন শুরু হয়। প্রতি ইনিংসে ৫ ওভার করে খেলতে হলে বাংলাদেশ সময় রাত ১০ টা ৪৫ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করতে হতো।

বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা সম্ভব হয়নি। কয়েকবার মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে পেশোয়ার ও ইসলামাবাদ একটি করে পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচের একটিতে জেতা পেশোয়ারের পয়েন্ট এখন তিন।

পেশোয়ারের স্কোয়াডে আছেন বাংলাদেশের শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। পিএসএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে শরিফুলকে একাদশে রেখেছিল পেশোয়ার। নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই পেসার।

আরো পড়ুন: