আইসিসি-পিসিবির বৈঠকে বুলবুল কেন, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম
ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের প্রস্তুতি এগোতে থাকে। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলে নতুন করে চাপে পড়ে আইসিসি। এই পরিস্থিতিতে গত রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসতে লাহোর সফর করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।