অভিষেক-আইয়ারদের ঝড়ো হাফ সেঞ্চুরির পর ম্যাচ পরিত্যক্ত
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চেস্টার-লি-স্ট্রিটে বুধবার ভারতের ইনিংস শেষ হওয়ার পর শুরু হওয়া ভারী বৃষ্টিতে আর মাঠে নামা সম্ভব হয়নি ইংল্যান্ডের। ওভার কমিয়ে পাঁচ ওভারের ম্যাচ শুরুর সর্বশেষ সময় ছিল স্থানীয় সময় রাত ৯টা। তবে তারও প্রায় ৪৫ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।