ফারুক-নাজমুলের মধ্যে লোভ-লালসা কেন আসে, প্রশ্ন সুজনের
বিসিবির পরিচালক হতে বেশ কয়েকবার নির্বাচন করেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। সবশেষ নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছিলেন তিনি। তবে পাশ করার মতো ভোট না পাওয়ায় বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নেয়া হয়নি তাঁর। তবে নাজমুল হাসান পাপনের বোর্ডের বেশিরভাগ সদস্য দেশ ছাড়ায় এবং দেশের প্রেক্ষাপট পরিবর্তনে দুয়ার খুলে নাজমুল আবেদিনের।