বাংলাদেশে আসার আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২২ সালের পর এবারই প্রথম একদিনের সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে চলতি বছরের শুরুতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলেছিল তারা।