বাতাসের কারণে দুইদিকে মারতে পারিনি: জাকের
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা ছিল বিভীষিকাময়। প্রথম দুই ওভারেই কোনো রান না তুলে দুই ওপেনারকে হারায় দল, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারই উইকেট-মেডেন হওয়ার ঘটনা এর আগে মাত্র দুবার দেখা গেছে।