আবুধাবির গরমে মানিয়ে নেবেন জাপান থেকে আসা লিটনরা, বিশ্বাস সিমন্সের
আফগানিস্তানের স্পিনারদের সামলানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরম। দিনের বেলা খেলা হওয়ায় গরমটা বেশ ভালোভাবেই টের পাবেন ক্রিকেটাররা। তাদের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বেন এশিয়ান গেমস খেলে দলের সঙ্গে যোগ দেওয়া লিটন দাসরা। যদিও ফিল সিমন্সের বিশ্বাস, ক্রিকেটাররা আবুধাবির গরম মানিয়ে নেবেন।