নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সরকার নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিলে বাংলাদেশে ফিরতে চান তিনি। পাশাপাশি হত্যা মামলাসহ সব অভিযোগের জন্য বিচারের মুখোমুখি হতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য।