‘আমরা কখনোই চাইব না বাংলাদেশের টেস্ট দুইদিনে শেষ হোক’
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে যাওয়ার পাশাপাশি ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টেও এমন কিছুর দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। দুই দিনেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শেষ হয়ে যাক, এমনটা চান না মারারা ক্রিকেট গ্রাউন্ডের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ।