২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত

২০২৭ বিশ্বকাপ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ হলেও বাংলাদেশের জন্য এসেছে স্বস্তির খবর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে তিন উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান। এই জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে আফগানিস্তানের অবস্থানও শক্ত হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। তবে বর্তমান র‍্যাঙ্কিংয়ে সাউথ আফ্রিকা তিন নম্বরে থাকায় নবম অবস্থানে থাকা দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র‍্যাঙ্কিং বিবেচনায় নিয়ে চূড়ান্ত হবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলো। সেই হিসাবেই বাংলাদেশ এখন সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলোর একটি।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে আর বাছাইপর্বে খেলতে হবে না। এতে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে শুরু থেকেই মনোযোগ দেয়ার সুযোগ পাবে টাইগাররা।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পরিস্থিতির পার্থক্যটিও স্পষ্ট। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা ক্যারিবীয়দের সামনে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ নেই। ভারতের বিপক্ষে তাদের সামনে থাকা দুটি ওয়ানডেতে জয় এলেও র‍্যাঙ্কিংয়ের এমন অবস্থানে ওঠা সম্ভব হবে না, যেখান থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া যায়।

ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি বড় ধাক্কা হলেও বাংলাদেশের জন্য চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হলেও এবার সেই শঙ্কা নেই।

আরো পড়ুন: