নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো রান উৎসবে মেতেছেন। এদিন বৃষ্টির কারণে মাত্র ৫৭.৩ ওভার খেলা হলেও বাংলাদেশ ‘এ’ দল তুলে নিয়েছে ৪ উইকেটে ২২৫ রান। এদিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন নাইম শেখ।