ঘুম থেকে উঠে আপনি এমন উইকেটে খেলতে চাইবেন না: হোপ
মিরপুরের উইকেট মানেই যেন রহস্য। প্রতিপক্ষ দলগুলোর বাংলাদেশে আসার আগে থেকেই আতঙ্কে থাকে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি জানিয়েছিলেন এমন উইকেট তিনি আগে দেখেননি।