তানভিরের ৫ উইকেটের পর নাটকীয় জয়ে সিরিজে সমতা বাংলাদেশের
ইনিংসের ৩৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন তানভির ইসলাম। তার করা তৃতীয় বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন মাহিশ থিকশানা। তবে বল ব্যাটের কানায় লেগে চলে যায় মিড উইকেটের দিকে। সেখানে সহজ ক্যাচ নেন বদলি ফিল্ডার রিশাদ হোসেন। আর তাতেই ৫ উইকেট পেয়ে যান বাংলাদেশের এই স্পিনার।