ইংল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ নারী দল। ২০১৪, ২০১৬, ২০১৮ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপেও দুইটি ম্যাচ খেলেছেন তারা। তবে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মেয়েরা।
আগামী বছরের সেপ্টেম্বের শুরু হবে সাদা বলের ত্রিকেট লড়াই। ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১০ ও ১২ সেপ্টেম্বল। প্রথম টি-টোয়েন্টি নর্থহ্যাম্পটন, দ্বিতীয় টি-টোয়েন্টি টনটন এবং সিরিজের শেষ ম্যাচ হবে ওরচেস্টারের নিউ রোড গ্রাউন্ডে।
টি-টোয়েন্টি শেষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর হভের কাউন্টি গ্রাউন্ডের মাঠে হবে প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ২১ ও ২৪ সেপ্টেম্বর। দ্বিতীয় ওয়ানডে ক্যান্টাবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ড এবং পরের ম্যাচ হবে চেমসফোর্ডের অ্যাম্বাসেডর ক্রুস লাইন গ্রাউন্ডে।
২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ জাতীয় পুরুষ দল। অ্যাশেজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশকে একটি টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। ২৮ মে থেকে লর্ডসে শুরু হবে একমাত্র টেস্টটি। ২০১০ সালের পর এবারই প্রথম ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ পুরুষ দল।
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৮ সেপ্টেম্বর | প্রথম টি-টোয়েন্টি | নর্দাম্পটন |
| ১০ সেপ্টেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি | টনটন |
| ১২ সেপ্টেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি | ওরচেস্টার |
| ১৭ সেপ্টেম্বর | প্রথম ওয়ানডে | হোভ |
| ২১ সেপ্টেম্বর | দ্বিতীয় ওয়ানডে | ক্যান্টারবুরি |
| ২৪ সেপ্টেম্বর | তৃতীয় ওয়ানডে | চেমসফোর্ড |