প্রস্তুতি ম‍্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল‍্যান্ড ও আয়ারল‍্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের। টুর্নামেন্ট শুরুর আগে ৬ থেকে ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। ডার্বি, লাফবরা ও কার্ডিফে হবে ১২টি প্রস্তুতি ম্যাচ। ৬ জুন প্রথম ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লাফবরায় স্থানীয় সময় বেলা তিনটায় হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। একই মাঠে ৯ জুন বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ডে অবশ্য একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। জ্যোতি-সোবহানা মোস্তারিদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা ও পাকিস্তান।

১৪ জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৭ জুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন: