পাওয়ার হিটিং শেখাতে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে পাকিস্তান
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের প্রয়োজনীয়তা ক্রমশই বাড়ছে। বলে কয়ে ছক্কা মারার মতো মারকুটে ব্যাটার খুঁজে বের করতে পারছে না পাকিস্তান। ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রে এক ঝাঁক ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যাটিংয়ের দক্ষতাবাড়ানোর পাশাপাশি ফিটনেস নিয়েও বিশেষভাবে কাজ করবেন দেশটির ক্রিকেটাররা।