পাকিস্তানকে ভারতের মতোই গড়ে তুলতে চান হেসন

পাকিস্তান ক্রিকেট
মাইক হেসন, ফাইল ফটো
মাইক হেসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্সকে মানদণ্ড হিসেবে দেখছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। শুভমান গিল, শ্রেয়াস আইয়ারদের পারফরম্যান্সের সমকক্ষ হতে বাবর আজমদের তৈরি করতে চান তিনি। তবে এশিয়ান গেমসে ভারতকে চাপে ফেলার সামর্থ্য পাকিস্তানের রয়েছে বলেও মনে করেন হেসন।

ভারতের বিপক্ষে সবশেষ ছয় টি-টোয়েন্টিতেই হেরেছে পাকিস্তান। এশিয়ান গেমসে অবশ্য সেই ধারায় পরিবর্তন আনার আশায় হেসন। ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ফাইনাল কিংবা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে।

হেসন বলেন, 'এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদণ্ড। ওদের সমকক্ষ হওয়াই আমাদের চ্যালেঞ্জ। আমরা সেরা প্রস্তুতি নিয়েই জাপান যাচ্ছি। যাতে খেলার সুযোগ পেলে ভারতকে চাপে ফেলতে পারি।'

'এশিয়া কাপের ফাইনালে যেমন আমরা ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম। তবে ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দু’দলকে অনেক ক্রিকেট খেলতে হবে। আগের ম্যাচগুলো জিততে হবে। এখনই বেশি এগিয়ে ভাবতে চাইছি না।'

এশিয়ান গেমসে নিজেদের দলের সম্ভাবনা নিয়েও আশাবাদী হেসন। নতুন ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে এই আসরকে দেখছেন তিনি। তার মতে, দলের ভারসাম্যও ভালো এবং খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলতে প্রস্তুত।

হেসন আরো বলেন, 'আমাদের দল ভারসাম্যযুক্ত এবং আগ্রাসী। নতুন প্রতিভাদের জন্য এশিয়ান গেমস দুর্দান্ত মঞ্চ। দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে ওদের সামনে। এশিয়ান গেমস সাহিবজাদা ফারহানের জন্যও গুরুত্বপূর্ণ। নেতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে।'

গত এক বছরে পাকিস্তানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও স্বীকার করেন হেসন। বড় প্রতিযোগিতাগুলোতে গ্রুপ পর্বেই দল সমস্যায় পড়েছে। তবে এশিয়ান গেমসে সেই চিত্র বদলে দিতে চান পাকিস্তানের কোচ।

আরো পড়ুন: