এশিয়ান গেমসের ফাইনালে যাচ্ছেন না নাকভি

এশিয়ান গেমস
মহসিন নাকভি
মহসিন নাকভি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামীকাল শনিবার জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল। স্বর্ণ পদকের লড়াইয়ে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে যাচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

এশিয়ান গেমসের ফাইনালে পিসিবি চেয়ারম্যানের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নাকভি বর্তমানে এসিসিরও চেয়ারম্যান। তিনি ফাইনালে যেতে না পারলেও ফাইনালের দুই দল ও ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করা দুই দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

এসিসি এক বিবৃতিতে বলেছে, 'এসিসি সভাপতি মহসিন নাকভি আইচি-নাগোয়ায় ফাইনালের দিন উপস্থিত থাকতে পারবেন না। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে তিন চার দলকেই শুভকামনা জানিয়েছেন।'

এশিয়ান গেমসের ফাইনালের আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এসিসি এক নিজেদের বিবৃতিতে নাকভির বক্তব্য তুলে ধরেছে। সেখানে এসিসি সভাপতি জানিয়েছেন ব্যস্ততার কারণে তিনি সেখানে থাকতে পারছেন না।

বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৬ এশিয়ান গেমসে সোনার ও ব্রোঞ্জের পদকের ম্যাচে অংশ নেওয়া সবাইকে শুভকামনা। কিছু ব্যস্ততার কারণে নাগোয়ায় থাকতে পারব না। তবে দারুণ কিছু ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।’

এশিয়া পুরুষ ও নারী এশিয়া কাপে নাকভিকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েও ভারত এশিয়া কাপের শিরোপা নেয়নি নাকভির হাত থেকে। এরপর থেকেই আলোচনা ছিল এশিয়ান গেমসের পদক কে তুলে দেবেন।

এবার জানা গেছে এশিয়ান গেমসে পদক তুলে দেয়ার বিষয়টি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এবং আইচি-নাগোয়া এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসের আয়োজক কমিটি (এআইএনএজিওসি) যৌথভাবে নির্ধারণ করবে।

আরো পড়ুন: