হংকং সিক্সেসে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

হংকং সিক্সেস
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ৩০ অক্টোবর পর্দা উঠছে হংকং সিংক্সেস টুর্নামেন্ট। তিন দিনের টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল হবে ১লা নভেম্বর। হংকং সিক্সেসের মাঠে গড়ানোর মাসখানেক আগে টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আয়োজকরা। অংশ নিতে যাওয়া ১২ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে।

‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এ ছাড়া ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং হংকং চায়না। ‘সি’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, ওমান ও সাউথ আফ্রিকা।

৩০ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। একই দিন দুপুরে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। রাউন্ডে খেলার সুযোগ পাবে সবগুলো দল। যেখানে ১২ দলকে ভাগ করা হবে কাপ, প্লেট এবং বোল তিনটি ক্যাটাগরিতে।

গ্রুপ চ্যাম্পিয়নরা কাপ সেমিফাইনাল, রানার্স আপরা প্লেট সেমিফাইনাল ও গ্রুপে তৃতীয় হওয়া চারটি দল খেলবে বোলে। ১ অক্টোবর মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ হবে। এরপরই শুরু হবে ফাইনাল। যেখানে কাপ, প্লেট ও বোল বিভাগের সেমিফাইনালে জেতা দলগুলো ফাইনালে খেলবে।

হংকং সিক্সেসের ম্যাচগুলো হবে ৬ ওভারে। প্রতিটি দলে খেলার সুযোগ পাবে ৬ জন করে ক্রিকেটার। টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশের হয়ে খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি, জিসান আলমের মতো ক্রিকেটাররা। এবারও তুলনামূলক শক্তিশালী দলই পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরো পড়ুন: