অবশ্য রাবাদা সুস্থ হয়ে দ্রুতই ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রোটিয়াদের এই তরুণ পেসার। সেটি সম্ভব না হলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মাফাকা। নিজের সামর্থ্যের প্রতি শতভাগ বিশ্বাস আছে তার। তাই সুযোগ পেলে লুফে নিতে চান তিনি। সম্প্রতি ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেছেন তিনি।
মাফাকা বলেন, ‘আমি সত্যিই আশা করছি, কেজি (রাবাদা) সময়মতো ফিরে আসবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আর সেটা যদি আমি হই, নিজের সামর্থ্য নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।’
কয়েক দিন আগে অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান রাবাদা। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তাকে ছিটকে যাওয়ার খবর ক্রিকেট সাউথ আফ্রিকাই নিশ্চিত করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপেস বর্তমান শিরোপাধারী সাউথ আফ্রিকা। এবারও তারা ফাইনালে ওঠার লড়াইয়ে আছে। তাদের অবস্থান ২ নম্বরে। তাদের উপরে কেবল অস্ট্রেলিয়া।
সাউথ আফ্রিকা দলে নিয়মিত না হলেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে তার। লায়ন্স, সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় দলের হয়ে এরই মধ্যে বোলিং আক্রমণ সামলেছেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে মাফাকা বলেছেন, ‘লায়ন্স, সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলে আমি আগে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছি। জাতীয় দলেও কিছুদিন ধরে আছি। তাই নিজের সামর্থ্য নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।’
২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়েই সবার নজর কেড়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তিনি জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি।