অনুশীলনে রাবাদার চোট, বড় ধাক্কা খেল সাউথ আফ্রিকা
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অনুশীলনের সময় তিনি এই চোটে পড়েছেন। এই চোটের ফলে চলতি মৌসুমে তাকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রোটিয়াদের। শুক্রবার এক বিবৃতিতে রাবাদার চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।