ধাক্কাধাক্কি করে জরিমানা গুনলেন জয়সাওয়াল-আসিথা

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
এসিসি
এসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠের মধ্যেই বাদানুবাদে জড়িয়েছিলেন ভারতের ইয়াসভি জয়সাওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

রোববার কলম্বো টেস্টের প্রথম দিনেই ঘটে ঘটনাটি। ভারতের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে জয়সাওয়ালকে আউট করেন আসিথা। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসিথা জয়সাওয়ালের মাথায় মাথা ঠেকিয়ে তর্ক শুরু করেন।

এই ঘটনা নিয়ে আইসিসি জানিয়েছে, তারা আইসিসির আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘন করেছেন। ওই ধারায় ম্যাচের মধ্যে ধাক্কা ধাক্কি নিষিদ্ধ। জয়সাওয়াল ও আসিথা কেউই গত ২৪ মাসে একই ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট পাননি।

এর ফলে তাদের শাস্তির মাত্রা লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই ধরনের অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। এই ম্যাচে প্রথম ইনিংসে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি জয়সাওয়াল।

তিনি ৫৩ বলে ৪৫ রান করেন। তার বিদায়ে ভারত ৬৬ রানের নিজেদের প্রথম উইকেট হারায়। দিন শেষে আসিথার শিকার হন ভারতের আরও দুই ব্যাটার, শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা। ভারত প্রথম দিন শেষ করে ৫ উইকেটে ৩০০ রান করে। গলে প্রথম টেস্টে ১৬৫ রানের জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

আরো পড়ুন: