সাউথ আফ্রিকার আফ্রিকার নতুন অধিনায়ক ফরচুন

সাউথ আফ্রিকা ক্রিকেট
বিয়র্ন ফরচুন, ফাইল ফটো
বিয়র্ন ফরচুন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নামিবিয়া সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে সাউথ আফ্রিকা। তরুণদের নিয়ে গড়া দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার বিয়র্ন ফরচুন। আসন্ন সফরে নামিবিয়া ও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা।

আগামী ২৮ আগস্ট উইন্ডহোকে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর আবার নামিবিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ৬ সেপ্টেম্বর হবে সিরিজের ফাইনাল। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচই হবে উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।

নামিবিয়া সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে সাউথ আফ্রিকা। দলে ফরচুন ছাড়াও আছেন এথান বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কুয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ ও প্রেনেলান সুব্রায়েন।

এই সফরেই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ডুয়ান ইয়ানসেন। সাউথ আফ্রিকার তারকা অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের যমজ ভাই তিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সাদা বলের দুই ঘরোয়া প্রতিযোগিতাতেই নজর কেড়েছেন ডুয়ান। ৫০ ওভারের প্রতিযোগিতায় টাইটান্সের শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ডুয়ানের পাশাপাশি এথান বোশও প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন। কনর এস্টারহুইজেন, জর্ডান হারম্যান ও নকোবানি মোকোয়েনারও এটি প্রথম ওয়ানডে দলে সুযোগ। একই দলে জায়গা পেয়েছেন দুই ভাই জর্ডান ও রুবিন হারম্যান। তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম লক্ষ্য সাউথ আফ্রিকার।

দুই সিরিজের জন্য আলাদা দল না করে একই স্কোয়াড রেখেছে সাউথ আফ্রিকা। প্রধান কোচ শুকরি কনরাডের মতে, দলের সব বিভাগেই পর্যাপ্ত বিকল্প রয়েছে। একই সঙ্গে এই সফর তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আরও ভালোভাবে প্রমাণের সুযোগ করে দেবে।

কনরাড বলেন, 'আমরা দুই সিরিজের জন্য একটি দলই বেছে নিয়েছি। কারণ আমরা মনে করি, দলের সব বিভাগেই যথেষ্ট ভারসাম্য রয়েছে। একই সঙ্গে এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে আরও অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ করে দেবে।'

অধিনায়ক ফরচুনের ওপরও পূর্ণ আস্থা রয়েছে কোচের। ঘরোয়া ক্রিকেটে লায়ন্সকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এবার জাতীয় দলের তরুণ স্কোয়াড সামলানোর দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

কনরাড বলেন, 'বিয়র্ন একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং প্রমাণিত নেতা। সে সফলভাবে লায়ন্সকে নেতৃত্ব দিয়েছে। এই দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

নামিবিয়া সফরের সূচি--

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ
নামিবিয়া বনাম সাউথ আফ্রিকা২৮ আগস্ট
সাউথ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে২৯ আগস্ট
নামিবিয়া বনাম জিম্বাবুয়ে৩১ আগস্ট
জিম্বাবুয়ে বনাম সাউথ আফ্রিকা১ সেপ্টেম্বর
নামিবিয়া বনাম জিম্বাবুয়ে৩ সেপ্টেম্বর
নামিবিয়া বনাম সাউথ আফ্রিকা৪ সেপ্টেম্বর
ফাইনাল৬ সেপ্টেম্বর
ওয়ানডে সিরিজতারিখ
প্রথম ওয়ানডে৯ সেপ্টেম্বর
দ্বিতীয় ওয়ানডে১১ সেপ্টেম্বর
তৃতীয় ওয়ানডে১৩ সেপ্টেম্বর

ভেন্যু: নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক।

আরো পড়ুন: