সাউথ আফ্রিকার নতুন অধিনায়ক ফরচুন
নামিবিয়া সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে সাউথ আফ্রিকা। তরুণদের নিয়ে গড়া দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার বিয়র্ন ফরচুন। আসন্ন সফরে নামিবিয়া ও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা।